ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের ছবি ব্যবহার করে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এমএইচ রবিউল আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নগরীর লালদীঘির পাড় একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সীতাকুন্ড বার আউলিয়া এলাকায় ফোর স্টার শিপিং নামে একটি জাহাজ ভাঙা কারখানায় চাকরি করে। রবিউল নিজেকে ‘জাতীয় সাইবার পার্টি’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছে পুলিশের কাছে। কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রবিউল আলমকে গ্রেফতার করা হয়েছে।