ডিজিটাল বাংলাদেশ সম্মাননা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৩

ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। দেশীয় প্রযুক্তি ও মানবসম্পদ ব্যবহার করে মানসম্পন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি তৈরি এবং স্বল্পমূল্যে বাজারজাতকরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখায় ওয়ালটনকে এই সম্মাননায় ভূষিত করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনকে এই সম্মাননা দেয়া হয়।

                বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনসহ ১০ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেয়া হয় ‘ডিজিটাল বাংলাদেশ ২০১৮’ সম্মাননা। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে এই সন্মাননা গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার প্রকল্পের ইনচার্জ প্রকৌশলী লিয়াকত আলী।