কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর এস, এস কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টসকে ৮ হাজার টাকা, মাধবের ঘোল মুড়ির দোকানকে দেড় হাজার টাকা এবং সোহাগ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
