লাখাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৬

স্বামী আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত মাহফুজা আক্তার (২৫) উপজেলার ভরপূর্ণী গ্রামের মকছুদ আলীর (৩৫) স্ত্রী। দুই সন্তানের জননী নিহত মাহফুজা একই ইউনিয়নের গোয়াকারা গ্রামের শির ইসলামের মেয়ে। গত সোমবার দিনগত রাত ১১টায় মাহফুজাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে লাখাই থানার ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ গৃহবধূর স্বামী মকছুদ আলীকে আটক করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরপূর্ণী গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র মকছুদ আলীর সাথে প্রায় ১০ বছর পূর্বে মাহফুজার বিয়ে হয়। সম্প্র্রতি পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঘটনার রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া হলে মকছুদ আলী উত্তেজিত হয়ে মাহফুজাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।