সৈয়দপুরে দুটি উড়োজাহাজ অবতরণে বিলম্ব

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৭

ঘন কুয়াশা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে দুটি উড়োজাহাজ বিলম্বে অবতরণ করেছে। কন্ট্রোল টাওয়ার থেকে ইতিবাচক নির্দেশনা না মেলায় নভো এয়ার ও ইউএস বাংলার ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় ঘণ্টা বিলম্বে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময়  সৈয়দপুরের আকাশ ঘন কুয়াশা থাকায় অবতরণেও বিলম্ব হয়।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুরের আকাশে কুয়াশা থাকলেও বিমানের যাত্রা বাতিল করা হয়নি। শুধুমাত্র যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিলম্বে বিমান দুটি উড্ডয়ন ও অবতরণ করেছে।