চীনে আইফোন বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪

চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের আবেদনের পরিপ্রেক্ষিতে চীনে আইফোন বিক্রি ও আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত। সোমবার দেশটির আদালত এ আদেশ দেয়।

আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন এক্স-এর আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

তবে আইফোন এক্সএস, আইফোন এক্সএস প্লাস ও আইফোন এক্সআর-এর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এ বিষয়ে সম্প্রতি অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, চীনে সব মডেলের আইফোন বিক্রি চালিয়ে যাবে তারা।

কোয়ালকমের দাবি, নির্দিষ্ট কিছু আইফোনে তাদের নকশা নকল করেছে অ্যাপল। কিন্তু অ্যাপল তাদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না।

                            সূত্র: সিএনএন