ঢাকায় আসছে ‘রি-ইউনিয়ন’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

শহর কলকাতাজুড়ে তরুণদের ভেতরে ব্যাপক সাড়া ফেলেছে মুরারী রক্ষিতের চলচ্চিত্র ‘রি-ইউনিয়ন’। রাইমা সেন, পরমব্রত থেকে শুরু করে টলিউডের মেধাবী শিল্পীদের সমন্বয় করেছেন তিনি। তবে এবারে রি-ইউনিয়ন ছবিটি নিয়ে বাংলাদেশে আসতে চায় ছবির পুরোটিম। চলচ্চিত্র বিনিময়ের নীতিমালা মেনেই চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা মুরারী রক্ষিত বলেন, ‘দুই বাংলায় নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আমার। আর যেহেতু বাংলা ভাষার চলচ্চিত্র নিয়েই কাজ করতে চাই, তাই আমার আদি নিবাস বাংলাদেশের ফিল্ম প্রডাকশনের সাথে যৌথভাবে কাজ করার পরিকল্পনা। এরই ভেতরে ছবিটি নিয়ে ঢাকায় প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, রি-ইউনিয়ন ছবিটি কলকাতাসহ বেশ কয়েকটি দেশের ফেস্টিভ্যালে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।