ইউল্যাব চ্যাম্পিয়ন্স কাপ
স্কলাস্টিকা স্কুল ইউল্যাব চ্যাম্পিয়ন্স কাপ আন্তঃইংলিশ মিডিয়াম স্কুল টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)-এর মোহাম্মদপুরস্থ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে স্কলাস্টিকাকে হারায়।
স্কলাস্টিকার সিয়াম ৪৩ বলে ৯৩ রান করে ম্যান অব দ্য ফাইনাল হন। সানিডেলের ফারহান রশিদ ২০২ রান করে ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট ও নেহাল শাহরিয়ার ২০৩ রান করে ও ৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। অপরদিকে, স্কলাস্টিকার নোহান হাসান ৯ উইকেট নিয়ে বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট ও সাকিবুল হক হন বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট।
আটটি স্কুলের এই টুর্নামেন্টের ফাইনাল শেষে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাকার আগত অতিথিদের নিয়ে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় বক্তব্য দেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা। উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ধন্যবাদ জানান। এ সময় ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।
