শেফিল্ড ইউনাইটেড গত সোমবার আর্সেনালকে হারিয়ে ফুটবলামোদীদের তাক লাগিয়েছে। এ জয়ে দলটি পয়েন্ট টেবিলের ওপরের অংশে উঠে এলো। প্রথমার্ধে লেস মোসাত দলটির হয়ে প্রথম বারের মতো নেমেই গুরুত্বপূর্ণ গোলটি পেয়ে যান। স্টাইকারদের ব্যর্থতার মহড়ায় ম্যাচে গোলের দেখা পায়নি গানাররা। ফলে এই হারে আর্সেনালকে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফেরার সুযোগ নষ্ট হলো। দলটি এখন আছে পঞ্চম স্থানে। আর্সেনালের সেরা সুযোগটি নষ্ট করেন ৭২ মিলিয়ন ইউরোয় দলে আসা নিকোলাস পেপে। আর্সেনাল শেষ ১৭ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে। কোচ উনাই এমেরির দলকে শীর্ষ চারে ফিরে জায়গা ধরে রাখতে হলে দ্রুত উন্নতি করতে হবে।
