ভারতের প্রখ্যাত কমেডিয়ান কপিল শর্মা সবসময় মজা করে তার প্রিয় দীপিকা পাডুকোনকে বলতেন, ‘তুমি যে বছর বিয়ে করবে, সেই বছরই আমি করবো। তোমাকে না পাওয়ার বিরহে।’
তবে তার হাসি-ঠাট্টা করা এই কথাটি পুরো সত্য না হলেও প্রিয় দীপিকার বিয়ের ঠিক পরপরই নিজের দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি ছত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তবে একেবারেই ঘরোয়া আনুষ্ঠানিকতা করেছেন তিনি। কপিল জানান, খুব শিগগিরই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাবেন।
