সাপখেলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫০

আদিত্য আবিদের সাপ নিয়ে ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস দিয়ে গল্পের শুরু। একাত্তরের উত্তাল দিনে সে যুদ্ধের স্বপক্ষে অনেক অনুষ্ঠান করেছে। আলী বাসার টগরকে ধরে এনে বেঁধে রাখে একটা পরিত্যক্ত বাড়ির আস্তানায়। তাকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে বলে। নাজমুল হুদা শাপলার পরিচালনায় সাপখেলা নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুলহক মিনু প্রমুখ। নাটকটি প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯টায় নাগরিক টেলিভিশনে।