গাজীপুর প্রতিনিধি
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীকে গ্রেফতার ও ভোলায় পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মাসুদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা রিয়াজুল ইসলাম, মুফতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
