আড়াইহাজারে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে পানিতে পড়ে সিফাত উল্লাহ নামে দেড় বছরের এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিফাত উল্লাহ ঐ গ্রামের মোমেন মিয়ার ছেলে। অনেক খুঁজার পর বিকাল ৩টায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।