রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৮

ফরিদ আহমেদ

মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ আর নেই। গতকাল মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশাসজনিত রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া, ওসি জাফর আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ, সহিদুর রহমানসহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

জয়নাল আবেদীন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা আওয়ামী লীগের নিবেদিত প্রাণপ্রিয় একজন সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (৬৬) কে চোখের জ্বলে যথাযোগ্য মর্যাদা এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গত সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের নিজ বাড়িতে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।