হেমায়েত উদ্দিন বীর বিক্রম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হেমায়েত উদ্দিন বীর বিক্রমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলার টুপুরিয়া গ্রামে তার নামে নির্মিত হেমায়েত উদ্দিন স্মৃতি জাদুঘর মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শেখ লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া, মুক্তিযোদ্ধা সামচুল হক, মুজিবুল হক, আবুল কালাম আজাদ দাড়িয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম স্বপন, লুত্ফর রহমান বক্তব্য রাখেন। উল্লেখ্য, হেমায়েত উদ্দিন বীর বিক্রম ২০১৬ সালের ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
