এর আগে শহীদ মিনারের সম্মান রক্ষার্থে নির্মাণ করেছিলেন ‘শ্লোগান’। তারই সিক্যুয়েল হিসেবে এবারে কবি-গায়ক আসাদুজ্জামান রনি নির্মাণ করলেন ‘শ্লোগান টু’।
গানটির সমন্বয়ক আহমেদ হুমায়ূন এবং গানটির কথা, সুর ও ভিডিও নির্মাণ করেছেন রনি নিজেই। গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
