জাপা দুই-চার জনের স্বার্থে ব্যবহূত হবে না ---------------জি এম কাদের

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০০:৩৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপার মালিকানা থাকবে দলের নেতা-কর্মীদের হাতে। জাপা নেতাকেন্দ্রিক দল হবে না। দুই-চার জনের স্বার্থে ব্যবহার হবে না। তিনি গতকাল মঙ্গলবার তার বনানীর কার্যালয়ে জাতীয় যুব সংহতি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

জি এম কাদের বলেন, অবক্ষয়ের রাজনীতি দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে যুবসমাজকে রক্ষার জন্য তাদের উন্নয়ন-সমৃদ্ধি-শান্তি ও আত্মত্যাগের রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, রাজনীতিতে এখন একটা শূন্যতা বিরাজ করছে। জাপাকেই এই শূন্যতা দূর করতে হবে। কারণ, দেশের জনগণ এখন জাপাকেই বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।

অনুষ্ঠানে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের বয়সসীমা নির্ধারণ করা হবে।

আজ ‘উপজেলা দিবস’ পালন করবে জাপা

আজ ২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ হিসেবে পালন করবে জাপা। এ উপলক্ষ্যে বেলা ১১টায় জাপার বনানীর কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠেয় আলোচনা সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের নেতারা বক্তব্য রাখবেন।