তাসলিমা, রোজিনা এবং বেলি খাতুনের মতো অনেক নারীরাই প্রশিক্ষণ নিয়ে এখন কর্মমুখী হচ্ছে। সম্প্রতি পাট দিয়ে বিভিন্ন ধরনের সোপিচ তৈরি করার প্রশিক্ষণ গ্রহণ করে তারা। এরপর নিজেরাই বাড়িতে বসে বিভিন্ন পণ্য তৈরি একদিকে যেমন আয় রোজগার করছে অন্যদিকে তাদের দেখে এলাকার অনেক বেকার নারীদের মাঝে উত্সাহ জাগছে। প্রশিক্ষণে পাট দিয়ে ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, নৌকা, ঘোড়া, জিরাফ, হাতপাখা, পাপোস, কলমদানি, গ্লাস ম্যাট, ঝুড়ি, পার্সসহ বিভিন্ন ধরনের সোপিচ তৈরি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ২৬ জন নারী প্রশিক্ষণ নিয়ে এখন নিজেরাই ঘরে বসে পাট দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের সোপিচ। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর প্রশিক্ষক আফরিন জাহান রিক্তা বলেন, স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই নারীদের প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে।
