মধুখালী উপজেলার মীরের কাপাষহাটিয়া গ্রামের বাসিন্দা ও মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. লোকমান হোসেন খানের ছেলে আবু সাইদ (৭) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
লোকমান হোসেন জানান, আবু সাইদ গত সোমবার (২১ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় নিজ বাড়িতে থেকে তার বাবার চায়ের দোকানে যায়। ঘণ্টা খানেক পর রাত ৭টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দোকান থেকে রওয়ানা হয়ে যায়। তিনি বাড়ি গিয়ে জানতে পারেন সাঈদ বাড়িতে আসে নাই।
আবু সাইদের উচ্চতা আনুমানিক ৩ফিট, গায়ের রং ফর্সা, পড়নে হাফ প্যান্ট ও লাল জামা। কেউ তার সন্ধান পেলে ০১৭৭২-২১৩২১৭, ০১৭১৪-৭৪৪৮৭৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
