চিলমারীতে ৯ জুয়াড়িকে জরিমানা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০১

গত বুধবার রাতে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন জুয়াড়িকে আটক করে। পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের প্রত্যেককে ৬ শত টাকা করে জরিমানা করা হয়। এরা হলো উপজেলার খরখরিয়া ভট্টপাড়া এলাকার মিছির উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, খালেক হোসেনের ছেলে হাফিজুর রহমান, আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান, রিয়াজুল হকের ছেলে ছক্কু মিয়া, জোড়গাছ পুরাতন বাজার এলাকার মোস্তা মিয়ার ছেলে সোহেল রানা, মতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন, এমদাদুল হকের ছেলে স্বপন মিয়া ও সাতঘরিয়া এলাকার দারোগ আলীর ছেলে বাবলু মিয়া।