গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব ২০১৯-এর ষষ্ঠ দিনে, অর্থাত্ গত ১৬ অক্টোবর ২০১৯ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ রচিত গ্রামীণ জনপদের দ্রোহের যাত্রাপালা ‘দ্বীপের নাম আন্ধারমানিক’। পালাটির নির্দেশনায় ছিলেন জয়যাত্রা যাত্রাদলের প্রধান নির্দেশক হাবিব সারোয়ার, প্যানেল নির্দেশক ছিলেন মোর্শেদ ফারুক এবং পালা নির্দেশক ছিলেন হাসান কবির শাহীন। শ্রেষ্ঠাংশে অভিনয় করেন হাবিব সারোয়ার, মোর্শেদ ফারুক, শাহানারা ইসলাম তপতী, বাচ্চু মিয়া, গিয়াস উদ্দিন টিপু, মাশরুফা সায়মা কেয়া, শাহানাজ পারভীন শিল্পী, মোখলেছুর রহমান বাদল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দেশের গানে অংশ নেন তপতী ও শিল্পী। অনুষ্ঠান শেষে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব পর্ষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন জয়যাত্রার নির্দেশক হাবিব সারোয়ার ও মোর্শেদ ফারুক। সবশেষে পালাকার নাট্যজন মামুনুর রশীদের উপস্থিতিতে উত্সব পর্ষদের পক্ষ থেকে উত্সব স্মারক গ্রহণ করেন জয়যাত্রার অধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান কবির শাহীন ও মেহবুবা মিনহাজ বিপা।
