ছোটপর্দা

দুরন্তর ‘টিরিগিরি টক্কা’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:০১

দুরন্ত টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে শিশুতোষ ধারাবাহিক ‘টিরিগিরি টক্কা-সিজন টু’। প্রচারের পর থেকেই প্রথম সিজনের মতোই আলোচনায় রয়েছে এই শিশুতোষ নাটকটি। বিজ্ঞান কল্প-কাহিনি নির্ভর এ নাটকটিতে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। এটি রচনা করেছেন মারুফা ইয়াসমিন অন্তরা এবং পরিচালনা করেছেন শাহাদাত্ হোসেন সুজন। ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরে সূর্য্যমুখিদের বাড়ি। সূর্য্যমুখি আবার ক্ষুদে বিজ্ঞানী। একদিন তাদের বাড়িতে আবারো দূর মহাকাশ থেকে আসে ভিনগ্রহের প্রাণী, টিরিগিরি টক্কা!