এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:১৬

মোহাম্মদ আক্তার-উজ-জামান

প্রভাষক

সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

শৈবাল ও ছত্রাক

গতকালের পর।

ব্যবহারিক ক্লাসে অর্পা অনুবীক্ষণযন্ত্রে একটি সবুজ সূত্রাকার অশ্বত্থ উদ্ভিদ প্রত্যক্ষ করলো যার কোষগুলো বেলনাকার এবং গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। অন্যদিকে স্বপ্না আর একটি উদ্ভিদের জীবন্ত নমুনা প্রত্যক্ষ করলো যার উপরের দিকের অংশটি অনেকটা ছাতার মতো এবং গোড়ার দিকে অংশটি কাণ্ডের মতো।

প্রশ্ন: ক. ছত্রাক কাকে বলে?

প্রশ্ন: খ. বিষাক্ত মাশরুম চেনার উপায় কী?

প্রশ্ন: গ. অর্পার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটির অযৌন জনন বর্ণনা কর।

প্রশ্ন: ঘ. অর্পা ও স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদ দুইটির দৈহিক গঠনের বৈচিত্র্যতা বিশ্লেষণ কর।

উত্তর:ঘ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটি  Upothrix ।   Upothrix একটি ফিলামেন্টাস এবং অশ্বত্থ সবুজ শৈবাল। এর দেহ এক সারি খর্ব ও বেলনাকার কোষ দ্বারা গঠিত। এর গোড়ার কোষটি লম্বাকৃতির, বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু। একে হোল্ডফাস্ট বলে। হোল্ডফাস্ট দ্বারা শৈবালটি কোন বস্তুর সাথে আবদ্ধ থাকে। ফিলামেন্টের প্রতিটি কোষের একটি সুনির্দিষ্ট কোষপ্রাচীর আছে। হোল্ডফাস্ট ছাড়া প্রতিটি কোষের একটি। নিউক্লিয়াস আছে, একটি গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং এক বা একাধিক পাইরিনয়েড আছে। ক্লোরোপ্লাস্টটি কোষকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বেষ্টন করে রাখে। হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষে আড়াআড়িভাবে বিভক্ত হতে পারে। ফলে ফিলামেন্ট দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়।

অন্যদিকে স্বপ্নার পর্যবেক্ষণকৃত ছত্রাকটি Agarieus। মাইসেলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ সৃষ্টিকে ফ্রুকটিফিকেশন বলে এবং ঐ বায়বীয় অংশকে Agarieus এর ফ্রুটবডি বলা হয়। Agarieus এর দেহ দুটি অংশ নিয়ে গঠিত। যথা:১. দৈহিক অংশ বা মাইসেলিয়াম

২. জনন অংশ বা ফ্রুটবডি

১.মাইসেলিয়াম : মাইসেলিয়াম অত্যন্ত শাখা প্রশাখাবিশিষ্ট ও সূত্রাকার এবং মাটি বা জৈব বস্তুর ভেতরে অবস্থান করে। মাইসেলিয়াম অসংখ্য সাদা বর্ণের প্রস্থ প্রাচীরযুক্ত, হাইফি নিয়ে গঠিত। হাইফার কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট ছোট গহবর ও সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু অবস্থান করে। অনেক সময় হাইফিগুলো একত্রে জড়াজড়ি করে দড়ির মত গঠন তৈরি করে। একে রাইজোমর্ফ বলে।