প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।
আজকের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করো।
গণিত। কাঠামোবদ্ধ প্রশ্ন
১। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ১২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার ২৫০ টাকা করে জমা দেয়।
(ক) ২০টি পরিবার থেকে কত টাকা তোলা যাবে?
(খ) প্রতি পরিবারে ৮ জন করে লোক বাস করলে ঐ গ্রামে কতজন লোক বাস করে?
(গ) রাস্তা মেরামতের জন্য ঐ গ্রাম থেকে সর্বমোট কত টাকা তোলা যাবে?
২। একটি শ্রেণিকক্ষে ১০টি টেবিল এবং প্রতিটি টেবিলের জন্য ২টি করে চেয়ার আছে। প্রতিটি চেয়ারের মূল্য ৫০০ টাকা। একট টেবিলের মূল্য একটি চেয়ারের মূল্যের দ্বিগুণ।
(ক) ১টি টেবিলের মূল্য কত টাকা?
(খ) শ্রেণিকক্ষে মোট কত টাকার চেয়ার এবং কত টাকার টেবিল আছে
(গ) প্রতিটি টেবিলের জন্য একটি চেয়ার থাকলে চেয়ারের জন্য কত খরচ হতো?
৩। একজন শ্রমিকের বার্ষিক আয় ৯৮৯১৫ টাকা।
(ক)তার দৈনিক আয় কত?
(খ)তার বার্ষিক আয়কে তিন অঙ্কের ুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ কর।
(গ)‘খ’ —এ প্রাপ্ত ভাগশেষ ৫০ হলে ভাজ্য কত হবে?
৪। একটি ছাপাখানায় বই তৈরির জন্য ৫৩৮০৮ তা কাগজ আছে।
একটি বই তৈরিতে কাগজ লাগে ১৫২ তা।
(ক)কয়টি বই তৈরি করা যাবে?
(খ)আরও ৮৫১২ তা কাগজ আনা হলে কয়টি বই তৈরি করা যাবে?৩
(গ)যান্ত্রি ত্রুটির কারণে ৩৮০০ তা কাগজ নষ্ট হয়ে গেলে বাকি কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?
