সৈয়দপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করার দায়ে সেলিম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার নীলফামারী সদর উপজেলার ব্যাংমারীর বটতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে।
সূত্রমতে, সৈয়দপুর শহরের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো সেলিম। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সেলিম ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নামে কয়েকদিন আগে একটি ফেসবুক আইডি তৈরি করে। দু’দিন আগে সে আইডিতে অন্তরার বিভিন্ন আপত্তিকর ছবি সে প্রকাশ করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, মেয়েটির বাবা নিজে বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করেছে।
