ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) চট্টগ্রাম রিজিওনাল সেন্টারের উদ্যোগে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা ১৮-১৯ অক্টোবর একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আযম, ব্যাংকের ডি-ক্যামেলকো ড. এম কামাল উদ্দীন জসীম ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিটিআরএ চট্টগ্রাম সেন্টারের ইনচার্জ মো. খালেকুজ্জামান
০০
সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘ব্যাংকিং বুথ’ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই শাখার উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান মো. শহীদ হাসান মল্লিক
০০
অর্ধবর্ষের সেরা উন্নয়ন কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেছে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি। সম্প্রতি আয়োজিত উইনারস কনফারেন্স ২০১৯-এ কর্মীদের এ সম্মাননা প্রদান করা হয়। প্রায় ১০০ উন্নয়ন কর্মকর্তা যারা চলতি বছরের জুন পর্যন্ত সবচেয়ে সফল, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ ছিল অংশগ্রহণকারী উন্নয়ন কর্মকর্তাদের জন্য
