চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে পর্যটন মেলা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪৩

বন্দরনগরী চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলা—চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৯। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত মেলার টাইটেল স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি বাই টিকিটস। ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির অধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার করবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। —প্রেস বিজ্ঞপ্তি