বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪৪

কুষ্টিয়া প্রতিনিধি

বৈদ্যুতিক তার উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চত্বরে সকালে বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিআরবি গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. শেখ সামসুজ্জামান, মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) মাজেদুল ইসলাম, মহাব্যবস্থাপক (সার্বিক) দিপেন কুমার দাস, জেনারেল ম্যানেজার রকিবুল আলম, অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে ভারত, সিঙ্গাপুর, ইরান, দুবাই, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।