লেবাননে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪৫

অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে লেবাননে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে সোমবার কিছু সংস্কারের ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গতকাল জাল এল-দিব মহাসড়কে বিক্ষোভ করলে লেবাননের সেনাসদস্যরা তাদের ঘিরে রাখেন —এএফপি