বরিশালে প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২০

বরিশাল অফিস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ হয়েছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট বরিশাল বিভাগের উদ্যোগে বুধবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক মহাজোট নেতা সৈয়দ মাহাবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহিরুল ইসলাম জাফর ও গোলাম সরোয়ারসহ অন্যরা।