রংপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২০

স্টাফ রিপোর্টার, রংপুর

বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে বুধবার রংপুরে বিভাগীয় সমাবেশ করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। রংপুর টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট রংপুরের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রংপুর জেলার সভাপতি মো. আজিজার রহমান মিল্টন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রংপুর জেলার সাধারণ সম্পাদক আবু শামীম ও মহানগর সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রংপুর মহানগরী প্রাথমিক সহকারী শিক্ষক প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা আগামী ১৫ তারিখের মধ্য তাদের দাবিসমূহ মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। অন্যথায় ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।