হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ-লাখাই থানা ঘাট সড়কের মহরমপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম আহমেদ (১১) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। সে ঐ উপজেলার চিকনপুর গ্রামের তাসিমুল হকের পুত্র । জানা গেছে, গত মঙ্গলবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
