পাথরঘাটায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৪

কলেজছাত্রী হত্যা মামলা

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

পাথরঘাটায় চাঞ্চল্যকর সেতু হত্যা মামলার প্রধান আসামি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক ছোট্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। এ মামলার অন্য আসামিরা হলেন : ছোট্টর স্ত্রী নাহিদ সুলতানা লাকি, আবদুল্লা আল মামুন কাজী ও আনিচুর রহমান রেজবি কাজী। তাদের সবার বাড়ি পাথরঘাটা পৌরসভায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জুন আসামিরা পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুন্নাহার সেতুকে (১৭) নির্যাতন করার পর বিষ খাইয়ে হত্যা করে। পরদিন সেতুর বড়ো ভাই নজরুল  ইসলাম রিপন বাদী হয়ে মামলা করেন।