মত্স্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার সমন ডাঙ্গা বিলের একটি মত্স্য ঘের থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ইমরান হোসেন যশোর জেলার কেশবপুর থানার বাশবাড়ি গ্রামের রেজাউল ইসলাম গাজীর ছেলে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নগরঘাটা সমনডাঙ্গা বিলের একটি মত্স্য ঘেরে ইমরানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওসি আরো জানান, কয়েকদিন আগের হওয়ায় লাশ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।