শরণখোলায় নকল ওষুধ জব্দ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

মজুতকারীকে জরিমানা

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় খাদা গ্রাম থেকে বুধবার ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে। এছাড়া ওষুধ মজুতকারীকে জরিমানা করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার খাদা গ্রামের নবী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়। ওষুধগুলো বাজারজাত করার অভিযোগে গৃহকর্তা নবী হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।