পুঠিয়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল ডাল জব্দ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

পুঠিয়া উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুই লাখ টাকার ভেজাল ডাল জব্দ করা হয়। পরে ডালগুলো নদীতে ফেলে নষ্ট করা হয়।

পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় এলসি ডালে কেমিক্যাল মিশিয়ে দেশি ডাল বানিয়ে বাজারজাত করা হচ্ছে খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান মঙ্গলবার রাতে অভিযান চালান। এ সময় বেলপুকুরিয়া ইউনিয়নের মধ্য জামিরা গ্রামে একটি বসতবাড়িতে রাখা রমজান ডালমিলের জোড়া কবুতর মার্কা ব্যাগে বাজারজাতের উদ্দেশ্যে ২৫ কেজি ওজনের ৮৩ বস্তা কেমিক্যাল মিশ্রিত ভেজাল ডাল পাওয়া যায়। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের উপস্থিতিতে ঝলমলিয়া মুশা খাঁ নদীতে ফেলে নষ্ট করা হয়।