ইলিশ ধরায় কাউখালীতে দুই জেলেকে কারাদণ্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন, মত্স্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাত ১১টায় রঘুনাথপুরের কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও একটি  নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা সুবিদপুর গ্রামের ফয়সাল এবং একই গ্রামের কাওসার সরদারকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল হক তাদের কারাদণ্ড দেন।