মহেশপুরে ফেনসিডিল জব্দ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর শ্যামকুড় সীমান্ত থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার রাতে ৫৮ বিজিবির অধীনস্থ লড়াইঘাট বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার শ্যামকুড় মাঠ থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।