সাতক্ষীরা প্রতিনিধি
চার কেজি গাঁজাসহ সাতক্ষীরায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার রায়পুর থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন : কলারোয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের আফতাবুজ্জামান ও একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের শাওন হোসেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
