বাংলাদেশ ব্যাংক গ্রন্থাগারে গতকাল বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নামে একটি বিশেষ কর্নারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভর্নর ফজলে কবির কর্নারটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (লাইব্রেরি) মো. মাহবুবার রহমান খান। - প্রেস বিজ্ঞপ্তি
