কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কাজের সন্ধানে দুই পুত্রের সঙ্গে মোটরসাইকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে আসার পথে আব্দুল বারেক হাওলাদার (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তার এক ছেলে আহত হয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুই ছেলের সঙ্গে মোটরসাইকেলে আসছিলেন। দুর্ঘটনার পর কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
