মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর ও মলংচর গ্রামে সেফ দ্যা সোসাইটি এর আয়োজন করে। র্যালিটি মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মদনপুর, মলংচর গ্রাম প্রদক্ষিণ শেষে ঢালুয়া বক্সগঞ্জ সড়কের মলংচর মোড়ে সমাবেশে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন ইউপি সদস্য জসীম উদ্দিন ভুঁইয়া, যুবলীগ সভাপতি মীর হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মদনপুর ও মলংচর গ্রামকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।
ঘোড়াঘাটে ক্যাম্পেইন কর্মসূচি সম্পন্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাল্য বিবাহরোধ ও মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি মূলক ক্যাম্পেইন কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের বাস্তবায়নে, মাধ্যমিক শিক্ষা অফিসের কারিগরি সহায়তায় ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতায় অভিযান
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় পরিষ্কার পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের পাশে থাকা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ, ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও যত্রতত্র রিক্সা, অটোরিক্সা পার্কিং মুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন।
শরণখোলায় রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলা উপজেলায় রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহজাহান জোমাদ্দার বাদল সভাপতি জালাল আহমেদ রুমি সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা সদর রায়েন্দা ফায়েল খায়ের ভবনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন।
ইঁদুর নিধন অভিযানে আলোচনা সভা
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন করণীয় আলোচনা সভায় কালাই উপজেলার কৃষি অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে শোভাযাত্রা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান প্রমুখ।
কুমিল্লায় চার দোকানীকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় চার দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজের বাজারে মূল্য তদারকি করার উদ্দেশ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে বুধবার জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখার দায়ে ওই বাজারের মেসার্স নীতিশ স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স রফিক স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স জাহিদ স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স মতি বাবু স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জয়পুরহাটে ৪১ শিক্ষার্থীকে বৃত্তি
জয়পুরহাট প্রতিনিধি অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় উত্সাহদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীর হাতে বুধবার তুলে দিয়েছে শিক্ষাবৃত্তি হিসাবে ৪ লাখ ১০ হাজার টাকা। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। আশা বগুড়া বিভাগীয় ম্যানেজার মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিককে চেক ও ঢেউটিন প্রদান
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে বুধবার ঢেউটিন ও নয় হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান দোকান মালিক রেজাউল করিম খানের হাতে এসব অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসিরউদ্দিন ।
উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্পের আওতায় অংশীজনের সঙ্গে উপজেলা পরিষদ সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা বুধবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম।
দৌলতপুরে জালনোট প্রতিরোধে কর্মশালা
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, খুলনা পরিচালিত জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
তালতলীতে জোছনা উত্সবের প্রস্তুতি সভা
তালতলী (বরগুনা) সংবাদদাতা তালতলীতে আগামী ১৩ নভেম্বর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহত্ জোছনা উত্সব। এ উত্সব উপলক্ষ্যে তালতলী উপজেলা প্রশাসনের হল রুমে বুধবার প্রস্তুতি সভা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল প্রমুখ।
পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কারিগরি প্রশিক্ষণ
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কারিগরি বিষয়ক প্রশিক্ষণ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বুধবার পায়রা বন্দর ওয়্যার হাউজে প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্যাপটেন এম. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক, ডিআইএসএফ প্রকল্প পায়রা বন্দর কর্তৃপক্ষ। স্বাগত বক্তব্য রাখেন জেবা আফরোজ টিম লিডার (প্রশিক্ষণ) ডর্প।
কামারখন্দে লাঠি খেলা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ মাঠে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। পিকেএসএফ ও এনডিপির যৌথ অর্থায়নে এবং এনডিপির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির বাস্তবায়নে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন
ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষ্যে আলোচনা
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা হয়।
নেত্রকোনায় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা
নেত্রকোনা প্রতিনিধি নাসিব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে পক্ষকালব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প এবং হস্তশিল্প মেলা উদ্বোধন করা হয়। নাসিবের সহ-সভাপতি সোয়েব তানভির হিমেলের সভাপতিত্বে বুধবার মেলার উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, ট্রাক মালিক সমিতির সভাপতি আজাহারুল ইসলাম অরুন। পক্ষকালব্যাপী ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
০
