আজ শুরু হচ্ছে না জাতীয় লিগ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩২

আজ বাংলাদেশের চারটি ভেন্যুতে শুরু হওয়ার কথা ছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলা। চারটি ভেন্যু প্রস্তুতও ছিল সেভাবে। কিন্তু গতকাল রাত পর্যন্ত ক্রিকেটারদের আন্দোলন চলায় কোনো ভেন্যুতে যাননি কোনো ক্রিকেটার। ফলে রাতে সমস্যার সমাধান হয়ে গেলেও আর আজ থেকে লিগের খেলা শুরু সম্ভব হবে না, এটা রাতেই বোঝা গেছে। জাতীয় লিগ আয়োজনের দায়িত্বে থাকা টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম বলেছেন, তারা ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন, ‘আমার ম্যাচ কর্মকর্তারা ভেন্যুতে পৌঁছে গেছেন। সবকিছুর আয়োজন তৈরি ছিল। হোটেলও বুকিং দেওয়া ছিল। কিন্তু বাকিটা তো আমাদের হাতে নেই।’