মালদ্বীপে ড্যান কেক রপ্তানি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

নেপালের পর এবার মালদ্বীপের বাজারে ড্যান কেক রপ্তানি শুরু করেছে বাংলাদেশে ড্যান কেক প্রস্তুতকারক কোম্পানি ডেন ফুডস লিমিটেড। সমপ্রতি ডেন ফুডস লিমিটেড ও মিয়ানজ প্রাইভেট লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেন ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফিরোজ আহমেদ এবং মিয়ানজ প্রাইভেট লিমিটেডের সিইও ও চেয়ারম্যান আহমেদ মোত্তাকি  চুক্তিতে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন ডেন কেক-এর হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন।- প্রেস বিজ্ঞপ্তি