নিয়োগ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩৩

সংশোধনী পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগবিধি মোতাবেক শূন্যপদে একজন অফিস সহকারী কাম-হিসাব সহকারী নিয়োগ করা হইবে। শিক্ষাবোর্ড হইতে এইচএসসি (ব্যবসা শিক্ষা)/সমমান সমগ্র শিক্ষা জীবনে যে কোন একটি তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জনতা ব্যাংক আদমদীঘি শাখার অনুকূলে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি ছবি, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় আবেদন করুন। পূর্বে যাহারা আবেদন করিয়াছেন তাহাদের আবেদন করার প্রয়োজন নাই। -অধ্যক্ষ, আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসা, আদমদীঘি বগুড়া।             সিকে-২৬৬৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বৈদ্য জামতৈল, উপজেলা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ এর জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১০ (দশ) দিনের মধ্যে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফটসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত অনুলিপি, ০২ (দুই) কপি পাসপোর্ট আকারের ছবি, অভিজ্ঞতার সনদপত্র ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তির সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক          সিকে-২৬৭০