ঘরে ঢুকে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৪৪

ঝিনাইদহ সদর উপজেলায় ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার মগরখালী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান,  রাতে মেয়েটি ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ৪ জন দুর্বৃত্ত ঘরের ভেতর ঢুকে তাকে গণধর্ষণ করে। এরপর এলাকার আরও কতিপয় দুর্বৃত্ত পরিবারটির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। তদন্তে পুলিশ গণধর্ষণের প্রমাণ পেয়ে মেয়েটিকে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন: গফরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির ভগ্নীপতি সদর থানাতে মামলা দায়ের করেছেন। ধর্ষণে অভিযুক্ত ও চাঁদাবাজদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএএম