চট্টগ্রামের একটি হোটেলে সমপ্রতি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড-এর কিছুদিন আগে বন্ধ হয়ে যাওয়া ফার্মা ইউনিটের কর্মচারীদের জন্য একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জিএসকে বাংলাদেশ এবং গ্রো এন এক্সেল যৌথভাবে মেলাটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানের দক্ষ প্রভাবশালী কর্মচারীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়। মেলায় বেশকিছু স্থানীয় ও বহুজাতিক কোমপানি অংশগ্রহণ করে।