হলগুলোতে দীর্ঘদিনের সমস্যা দূর করা হবে :ঢাবি উপাচার্য

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:০৭

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন। আবাসিক হল এবং হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  উপাচার্য বলেন, আবাসিক হলগুলোর সমস্যা সমাধানে হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। হলে কোনোভাবেই অছাত্রদের অবস্থান করতে দেওয়া হবে না। একইসঙ্গে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করতে হবে। আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে কাজ করার আহ্বান জানান তিনি।