বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৫৮ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সম্প্রতি তারা সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অ্যাডিশনাল এসপি হয়েছেন।
গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
