ফতুল্লায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জনৈক জাকির মাহমুদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গত মঙ্গলবার দিবাগত রাতে এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত রতন সরকারকে গ্রেফতার করেছে। আটককৃত রতন সরকার ফতুল্লার শাসনগাঁওয়ে বিসিকে অবস্থিত কারখানা ফকির অ্যাপারেলসের শ্রমিক এবং বরিশালের আগৈলঝাড়া থানার জুবারপাড় গ্রামের অমাদি সরকারের ছেলে। জানা গেছে, ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে রতন সরকার তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে বেশ কিছু কটুক্তি করে। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক হাছানুজ্জামান মামলা ও রতনের গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
